প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চ্যাম্পিয়নস লিগেও হ্যাটট্রিক পেয়ে গেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ক্লাব ক্যারিয়ারের ১৮তম হ্যাটট্রিকটি করে বসলেন রাউল, রোনালদো (ব্রাজিলিয়ান) ও বেনজেমার পাশে। রিয়ালের হয়ে চ্যাম্পিয়নস লিগে হ্যাটট্রিক ছিল শুধু এই তিনজনেরই। ইউরোপিয়ান কাপ ও চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে আয়াক্স আমস্টারডামের বিপক্ষে এটি মাত্র তৃতীয় হ্যাটট্রিক। রোনালদোর আগে ১৯৬৯ সালে ফাইনালে এসি মিলান স্ট্রাইকার পিরিনো প্রাতি ও ২০০৪ সালে বায়ার্ন মিউনিখের ডাচ স্ট্রাইকার রয় ম্যাকে হ্যাটট্রিক করেছিলেন। রোনালদোর ১৮টি হ্যাটট্রিকের ১৭টিই রিয়াল মাদ্রিদের জার্সিতে। ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিকটি ২০০৮ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে, করেছিলেন নিউক্যাসলের বিপক্ষে। এক ম্যাচে দুবার চারটি করেও গোল করেছেন রোনালদো, গত মৌসুমেই রেসিং ও সেভিয়ার বিপক্ষে।