রোনালদোর হ্যাটট্রিক রিয়ালের বড় জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই আনন্দ গোলের! বৃষ্টির ধারার মতো গোল করেই চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। একটি দুটি নয়, কাল লা লিগায় রিয়াল সোসিয়েদাদের সঙ্গে করেছেন হ্যাটট্রিক। রিয়াল মাদ্রিদও পেয়েছে ৫-১ গোলে জয়। করিম বেনজেমা ও স্যামি খেদিরা করেছেন অন্য গোল দুটি   এএফপি
এই আনন্দ গোলের! বৃষ্টির ধারার মতো গোল করেই চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। একটি দুটি নয়, কাল লা লিগায় রিয়াল সোসিয়েদাদের সঙ্গে করেছেন হ্যাটট্রিক। রিয়াল মাদ্রিদও পেয়েছে ৫-১ গোলে জয়। করিম বেনজেমা ও স্যামি খেদিরা করেছেন অন্য গোল দুটি এএফপি

গোল উৎসব অব্যাহতই আছে ক্রিস্টিয়ানো রোনালদোর। কাল রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে একবার নয়, রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা উৎসবের মধ্যমণি হলেন তিন তিনবার। মৌসুমে তাঁর তৃতীয় হ্যাটট্রিকে রিয়ালও পেয়েছে ৫-১ গোলের বড় জয়। রিয়ালের অন্য গোল দুটি করেছেন করিম বেনজেমা ও স্যামি খেদিরা।
ম্যাচের ১২ মিনিটেই বেনজেমার পাস থেকে রিয়ালকে এগিয়ে দেন রোনালদো। ৬ মিনিট পর রোনালদোর পাসে বেনজেমার গোল। ২৬ মিনিটে রোনালদোর পেনাল্টি গোল এবং খেদিরার গোলে প্রথমার্ধেই রিয়াল এগিয়ে যায় ৪-০তে। দ্বিতীয়ার্ধে সোসিয়েদাদ একটা গোল শোধ দিলেও ৭৬ মিনিটে রোনালদোর অসাধারণ ফ্রিকিক গোলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির দল।
ইংল্যান্ডে লুইস সুয়ারেজও জাগিয়েছিলেন হ্যাটট্রিকের সম্ভাবনা। শেষ পর্যন্ত হ্যাটট্রিক না পেলেও তাঁর জোড়া গোলে লিভারপুল ফুলহামের বিপক্ষে পেয়েছে ৪-০ গোলের জয়। স্টামফোর্ড ব্রিজে চেলসি হারতে হারতে ২-২ গোলে ড্র করেছে ওয়েস্টব্রমের সঙ্গে। মূল্যবান এই পয়েন্টের জন্য চেলসি কোচ হোসে মরিনহো গোলদাতা এডেন হ্যাজার্ড নাকি রেফারিকে ধন্যবাদ দেবেন, সেটাও ভাবনার বিষয়ই বটে। পেনাল্টি থেকে হ্যাজার্ড সমতাসূচক গোলটি যে করেছেন যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে! ওয়েবসাইট।