প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিয়াল মাদ্রিদের হয়ে ১৫০ গোল করে ফেললেন ক্রিস্টিয়ানো রোনালদো। পরশু গ্রানাডার বিপক্ষে জোড়া গোল করে ১৪৯ ম্যাচে মাইলফলকটি ছুঁয়েছেন পর্তুগিজ তারকা। রোনালদোকে নিয়ে ১৫০ গোল করা রিয়াল মাদ্রিদ ফুটবলারের সংখ্যা হলো ঠিক ১০। গোলসংখ্যায় দশম স্থানে থাকলেও ম্যাচপ্রতি ১.০৭ গোল এই ১০ জনের মধ্যে তাঁকে রেখেছে সবার ওপরে। রিয়ালের হয়ে সবচেয়ে বেশি গোল করা রাউলের ম্যাচপ্রতি গোল মাত্র ০.৪৩টি। ৭৪১ ম্যাচে ৩২৩ গোল করেছেন একসময় রিয়ালের সমার্থক হয়ে যাওয়া এই স্ট্রাইকার। গড়ে রোনালদোর ঠিক পরেই আছেন ফেরেঙ্ক পুসকাস। ২৬১ ম্যাচে ০.৯৩ গড়ে ২৪২ গোল করেছেন এই হাঙ্গেরিয়ান গ্রেট। ম্যাচপ্রতি ০.৭৭ গোল করে তিনে আছেন ডি স্টেফানো (৩৯৬ ম্যাচে ৩০৮ গোল)।