রোনালদোর 'শুভাকাঙ্ক্ষী'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিস্টিয়ানো রোনালদো কি খেলতে পারবেন? চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদ-বায়ার্ন মিউনিখ সেমিফাইনালের আগে এটা নিয়েই জল্পনা-কল্পনা চলছে বেশি। ডর্টমুন্ডের সঙ্গে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের পর চোটের কারণে আর মাঠে নামেননি রোনালদো। রিয়াল-ভক্তরা সিআর-সেভেনের সেরে ওঠার প্রার্থনাই হয়তো করছেন। সেটাই স্বাভাবিক। তবে কার্ল হেইঞ্জ রুমেনিগে যখন বলেন সেই ম্যাচে রোনালদোকে তিনি চান, বিশ্বাস করতে খানিকটা কষ্ট হয়। তবে জার্মানির সাবেক স্ট্রাইকারের যুক্তিটা এ রকম, ‘আমি সব সময় চাই সেরা খেলোয়াড়েরা মাঠে থাকুক। কারণ সেমিফাইনালটা দুনিয়াজোড়া মানুষ দেখবে। অন্য ম্যাচটিও ভালো হবে, কিন্তু রিয়াল-বায়ার্নের ম্যাচটিকে ঘিরেই বেশি আগ্রহ।’