রোনিদের রক্ত-শপথের ম্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভক্তদের কাছে রোনালদিনহো এখনো এক মহাতারকার নাম। পরশু কোপা লিবার্তাদোরেসের সেমিফাইনালের প্রথম লেগে আর্জেন্টিনার নিওয়েলস ওল্ড বয়েজের বিপক্ষে খেলেছেন অ্যাটলেটিকো মিনেইরোর হয়ে। এক ভক্ত একেবারে ‘রোনালদিনহো’ সেজেই হাজির হলেন গ্যালারিতে   এএফপি

লড়াইটা দুই দেশের ঐতিহ্যবাহী দুই ক্লাবের এবং সে কারণেই লড়াইটা ব্রাজিল-আর্জেন্টিনারও। কোপা লিবার্তোদোরেসের সেমিফাইনালের প্রথম লেগে আর্জেন্টিনার নিওয়েলস ওল্ড বয়েজের কাছে হারটা যেন ছুরির ফলা হয়ে বিঁধেছে ব্রাজিলের অ্যাটলেটিকো মিনেইরোর ফুটবলারদের গায়ে। এতটাই যে রক্ত দিয়ে হলেও দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়ানোর কথা বললেন মিনেইরোর প্লে-মেকার রোনালদিনহো!

ম্যাক্সি রদ্রিগেজ ও ইগনাসিও স্কোক্কোর গোলে নিজের মাঠে পরশু প্রথম লেগে মিনেইরোকে ২-০ ব্যবধানে হারিয়েছে নিওয়েলস ওল্ড বয়েজ। সদ্য কনফেডারেশনস কাপ জিতে আসা ব্রাজিল স্ট্রাইকার জো বিরতির পর একবার প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছিলেন। কিন্তু অফসাইডের কারণে বাতিল হয়ে গেছে তা। নিষপ্রভ ছিলেন আরেক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রোনালদিনহোও। তবে প্রতিপক্ষের মাঠে হারলেও নিজেদের মাঠে ফিরতি লেগে ঘুরে দাঁড়াবেন বলে দৃঢ়প্রত্যয়ী রোনালদিনহো, ‘সব শেষ হয়ে যায়নি। ক্লাবের ঐতিহ্য ধরে রাখতে আমরা আমাদের জীবন দিয়ে খেলব, দরকার হলে রক্ত দেব।’

রোনালদিনহোদের এই ‘প্রতিশোধের’ ম্যাচটা বুধবারই, বেলো হরিজন্তে স্টেডিয়ামে। রয়টার্স।