রোনির ডাইভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাইভ দেওয়ারও তো একটা সীমা থাকে। প্রতিপক্ষ খেলোয়াড়ের কাছ থেকে অনেকটা দূরে থাকার পরও এমন দৃষ্টিকটু ডাইভ! ক্যারিয়ারে ইচ্ছে করে আগেও হয়তো পড়ে গেছেন রোনালদিনহো। কিন্তু পরশু মেক্সিকান লিগে রোনি যা করলেন, সেটির জন্য তাঁর নিজেরই লজ্জা পাওয়া উচিত। রোনালদিনহো এখন খেলেন মেক্সিকোর কেরেতারোর হয়ে। প্রথম একাদশে নামার সুযোগ অবশ্য হয় না, মরেলিয়ার সঙ্গেও নেমেছিলেন বদলি হিসেবে। পেনাল্টি থেকে একটা গোলও করেছেন। কিন্তু খেলা শেষের আগে মাথায় কী ভূত চাপল কে জানে, ডিফেন্ডারের এক হাত দূরে অদ্ভুত একটা ডাইভ দিয়ে পড়ে গেলেন। রেফারিও সঙ্গে সঙ্গে সাবেক বার্সা ফরোয়ার্ডকে হলুদ কার্ড দেখিয়েছেন। রোনালদিনহো সেটার আবার প্রতিবাদের চেষ্টা করছিলেন! মেইল অনলাইন।