রোববার শ্রীলঙ্কা যাচ্ছেন ওঁরা তিনজন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামীকাল থেকে কলম্বোয় শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট। এই টেস্ট চলাকালেই ওয়ানডে দলে সুযোগ পাওয়া তিন ক্রিকেটার উড়ে যাবেন শ্রীলঙ্কায়। আর ওয়ানডে দলে সুযোগ না পাওয়া টেস্ট দলের চার ক্রিকেটার দেশে ফিরবেন ২১ মার্চ।বিসিবি সূত্র জানিয়েছে, আগামী পরশু দুপুরে শ্রীলঙ্কার বিমানে উঠবেন মোশাররফ হোসেন, নাজমুল হোসেন ও জিয়াউর রহমান। টেস্ট শেষ হওয়ার পরদিন ফিরে আসবেন শাহাদাত হোসেন, রবিউল ইসলাম, ইলিয়াস সানি ও মার্শাল আইয়ুব।হাম্বানটোটায় ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচ হবে ২৩ ও ২৫ মার্চ। ২৮ মার্চ পাল্লেকেলেতে তৃতীয় ও শেষ ওয়ানডে। ৩১ মার্চ একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে সিরিজ শেষ হবে ওই ভেন্যুতেই।