রোবেনকেই যত ভয় উরুগুয়ের !

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে হারিয়ে সেমিফাইনালে উঠে এসেছে হল্যান্ড। ফাইনালে উঠার লড়াইয়ে ডাচদের ভয় পাওয়ারই কথা উরুগুয়ের। তবে হল্যান্ডের চেয়েও যেন রোবেনকে নিয়েই যত ভয় দলটির। হল্যান্ডের এই স্ট্রাইকারকে ঠেকানোর জন্য বিশেষ পরিকল্পনা নিয়ে রেখেছেন কোচ অস্কার তাবারেজ। আপনি উরুগুয়ের সমর্থক হয়ে থাকলে ‘রোবেন আতঙ্কের’ সত্যতা নিয়ে প্রশ্ন তুলতে পারেন। কিন্তু ঘানার বিপক্ষে টাইব্রেকারে জয়ের নায়ক সেবাস্তিয়ান আব্রুই নিজে জানিয়েছেন এ কথা।তাবারেজ আমাদের রোবেন সম্পর্কে সতর্ক থাকতে বলেছেন। কীভাবে তাঁকে ঠেকাতে হবে, সেই নির্দেশনাও দিয়েছেন। রোবেন-আতঙ্ক নিয়ে এভাবে অকপটেই বিবিসির কাছে স্বীকার করছেন আব্রুই। চোট কাটিয়ে ফেরা রোবেন ব্রাজিলের বিপক্ষে দুর্দান্ত খেলেছেন। পরিকল্পনা করলেই কি তাঁকে ঠেকানো যাবে? বিষয়টি মেনে নিয়ে আব্রুই বলছেন, ‘আসলে মাঠের ব্যাপারটা ভিন্ন। আমরা কেবল আমাদের পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে সর্বোচ্চ চেষ্টা করে যেতে পারি।’