রোবেনের জন্য...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই মুহূর্তে চোটের কারণে দলে নেই। তবে ফিরলে ম্যাচ খেলার সুযোগ নিয়ে অন্তত ভাবতে হবে না আরিয়েন রোবেনকে। বায়ার্ন মিউনিখ কোচ পেপ গার্দিওলা তো সোমবার বলেই দিয়েছেন, ‘আরিয়েন আমার খুবই প্রিয়। আশা করছি, সে খুব দ্রুত ফিরে আসবে ও ফর্ম ফিরে পাবে।’ চোট দলের বাইরে ছিটকে দিয়েছে শোয়েনস্টেইগারকেও। গার্দিওলার আশা, ২৪ জানুয়ারি বুন্দেসলিগার পরের ম্যাচের আগেই ফিরে পাবেন নিজের দুই অন্যতম অস্ত্রকে। ওয়েবসাইট।