রোবেনের জন্য সুখবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ সময়ে এসে রক্তাক্ত হয়েছে হূদয়। মন তাই ভালো নেই রোবেনের। তবে প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা জিততে না পারার বেদনা তাঁর একটু হলেও উপশম হতে পারে একটি খবরে। জাতীয় দলের বাইরে আরিয়েন রোবেন খেলেন জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে। জার্মান বুন্দেসলিগার ২০০৯-১০ মৌসুমের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন তিনি।বলতে পারেন সেরা খেলোয়াড় নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বিতাই হয়নি। জরিপে সেরা রোবেন যেখানে পেয়েছেন ৭২ শতাংশ ভোট, সেখানে দ্বিতীয় হওয়া জার্মান মিডফিল্ডার বাস্তিয়েন শোয়েনস্টাইগারের বাক্সে ভোট পড়েছে মোটে ৬ শতাংশ! বিশ্বকাপে সোনার জুতা এবং সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জেতা টমাস মুলারই নির্বাচিত হয়েছেন জার্মান বুন্দেসলিগার সেরা তরুণ খেলোয়াড়। জরিপে সেরা কোচও নির্বাচন করা হয়েছে। ৩৮.৮ শতাংশ ভোট পেয়ে বুন্দেসলিগার সেরা কোচ নির্বাচিত হয়েছেন রোবেনের ক্লাব বায়ার্ন মিউনিখের কোচ লুইস ফন গল। এএফপি।