রোমা ছাড়বেন টট্টি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সেকো টট্টি যেন রোমার সমার্থক। ১৯৮৯ সালে যুবদলে যোগ দেওয়ার পর ক্যারিয়ারের পুরোটাই নিজের শহরের ক্লাবে কাটিয়েছেন। অন্য কোনো ক্লাবে যেতে চাননি। কিন্তু কোচ ক্লদিও রানিয়েরির সঙ্গে বিবাদের কারণে রোমা ছাড়ার ইঙ্গিত দিয়েছেন দলের অধিনায়ক। রোববার ইতালিয়ান লিগে সাম্পদোরিয়ার কাছে ২-১ গোলে হেরে যাওয়া ম্যাচে শেষ চার মিনিটে বদলি হিসেবে তাঁকে নামান কোচ। এরপরই ক্লাব ছাড়ার ইঙ্গিত দেন ৩৪ বছর বয়সী স্ট্রাইকার। কাল অবশ্য তাঁকে নিয়ে বৈঠক করেছে রোমা। রয়টার্স।