রোমাঞ্চিত হোয়াটমোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুঞ্জনটাও এখন বেশ পুরোনো হয়ে গেছে। কলকাতা নাইট রাইডার্সের দায়িত্ব ছাড়া, এরপর পিসিবির কর্তাদের সঙ্গে কথা বলতে লাহোরে আসার পর অনেকটা নিশ্চিতই হয়ে যায়, পাকিস্তানের কোচ হচ্ছেন ডেভ হোয়াটমোর। এখন মনে হচ্ছে, স্রেফ আনুষ্ঠানিক ঘোষণাটাই বাকি। সেই ঘোষণা আসতে পারে এ মাসের শেষের দিকে। সোমবার লাহোর ছাড়ার আগে এটা জানালেন হোয়াটমোর নিজেই, ‘ভালো আলোচনা হয়েছে। এ মাসের শেষের দিকে যেটাই হোক একটি সিদ্ধান্ত জানানো হবে।’ অস্ট্রেলিয়ার হয়ে সাতটি টেস্ট ও একটি ওয়ানডে খেলা সাবেক ব্যাটসম্যানের কোচিংয়ে ১৯৯৬ বিশ্বকাপের শিরোপা জিতেছিল শ্রীলঙ্কা, ২০০৭ বিশ্বকাপের সুপার সিক্সে উঠেছিল বাংলাদেশ। সম্ভাব্য নতুন দায়িত্ব নিয়েও রোমাঞ্চিত ৫৭ বছর বয়সী কোচ, ‘দায়িত্বটা পেলে সেটা হবে আমার ক্যারিয়ারের নতুন এক চ্যালেঞ্জ। দারুণ একটি দল হয়ে ওঠার রসদ পাকিস্তানের আছে। তাদের সাম্প্রতিক পারফরম্যান্সও খুব ভালো। আমি যদি দলের সঙ্গে যুক্ত হই, চেষ্টা করব দলকে আরও এগিয়ে নিতে।’ এএফপি।