রোমাঞ্চিত 'পরিচালক' আকরাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় দলে দীর্ঘদিন খেলেছেন, নেতৃত্ব দিয়েছেন। নির্বাচক থেকে প্রধান নির্বাচক হয়েছেন। এখন নতু

কাগজে-কলমে এখন আর প্রধান নির্বাচক নন। তবে নিউজিল্যান্ড সিরিজের চট্টগ্রাম অংশে ম্যানেজার হিসেবে আছেন দলের সঙ্গেই। নির্বাচক হাবিবুল বাশার আর কোচ শেন জার্গেনসেনের সঙ্গে চিন্তামগ্ন আকরাম খান কাল ফ্রেমবন্দী হলেন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ষ শামসুল হক
কাগজে-কলমে এখন আর প্রধান নির্বাচক নন। তবে নিউজিল্যান্ড সিরিজের চট্টগ্রাম অংশে ম্যানেজার হিসেবে আছেন দলের সঙ্গেই। নির্বাচক হাবিবুল বাশার আর কোচ শেন জার্গেনসেনের সঙ্গে চিন্তামগ্ন আকরাম খান কাল ফ্রেমবন্দী হলেন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ষ শামসুল হক

ন ভূমিকায়। ২০০৪ সালে অনূর্ধ্ব-১৯ দলের ম্যানেজার হয়ে গিয়েছিলেন পাকিস্তান সফরে। কিন্তু জাতীয় দলের ম্যানেজার এই প্রথম। তবে আকরাম খান রোমাঞ্চিত নতুন আরেকটি ভূমিকা নিয়ে। ম্যানেজারের দায়িত্বটা সাময়িক, নিউজিল্যান্ড সিরিজের শুধুই এই চট্টগ্রাম পর্বের জন্য। সাবেক অধিনায়ক ও সদ্য সাবেক প্রধান নির্বাচক রোমাঞ্চিত তাঁর বোর্ড পরিচালক সত্তা নিয়ে।
নির্বাচনের এখনো দিন দুয়েক বাকি। তবে প্রতিদ্বন্দ্বী না থাকায় আকরামের বোর্ড পরিচালক হওয়া নিশ্চিত হয়ে গেছে আগেই। আদালতের রায়ে ১০ অক্টোবর নির্বাচনের বাধা দূর হওয়ার পর তাঁর মুখে স্বস্তির হাসি, ‘সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ। একটা স্বপ্ন ছিল আমার, সেটা পূরণ হয়েছে। সবচেয়ে বেশি অনুপ্রেরণা জুগিয়েছেন যে দুজন, আমার স্ত্রী ও পাপন ভাই (বোর্ডপ্রধান নাজমুল হাসান), তাঁদের ধন্যবাদ জানাচ্ছি। তবে আমার মূল্যায়ন হবে চার বছর পর, কাজ কেমন করলাম। অনেক আশা আছে আমার, আছে অনেক পরিকল্পনা। এখন সবার যদি সহযোগিতা পাই, ভালো কিছু কাজ করার চেষ্টা করব।’
প্রধান নির্বাচকের মতো মর্যাদাপূর্ণ ও বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যথেষ্টই ‘গ্ল্যামারাস’ পদ ছেড়ে হেঁটেছিলেন খানিকটা ঝুঁকির পথে। সেই নিশ্চয়তা কেটে যাওয়ার আনন্দটাও ছিল আকরামের চোখে-মুখে ও কথায়, ‘একটু ভয়ই পাচ্ছিলাম। নতুন একটা জায়গা, কোনো ধারণা ছিল না আমার। এখন স্বস্তি পাচ্ছি। তবে রোমাঞ্চটা আরও বেশি। সবার কাছে দোয়া চাই যেন পরিকল্পনামতো কাজগুলো করতে পারি। যেহেতু আমার কাছে প্রত্যাশা অনেক বেশি, এ জন্যই আমি পরিবর্তনগুলো আরও বেশি করে করতে চাই।’

পরিকল্পনার বিস্তারিত জানাননি। তবে একটি লক্ষ্যের কথা বললেন, ‘জাতীয় দলে তামিম, সাকিব, মুশফিক, রিয়াদরা অনেক দিন খেলে ফেলেছে। আশা করি আরও অনেক বছর খেলবে অনায়াসে। কিন্তু ওদের পর খুব ভালো মানের ক্রিকেটার আমরা পাচ্ছি না। আমি চাই আরও ভালো মানের ক্রিকেটার গড়ে তুলতে। সবাই মিলে কাজ করতে পারলে অবশ্যই আমরা পারব।’

চট্টগ্রামের সন্তান। চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর হয়ে এসেই এখন বোর্ড পরিচালক। চট্টগ্রামের জন্যও আছে পরিকল্পনা, ‘আগামী দু-এক বছরে ফল পাওয়া কঠিন। তবে কিছু পরিকল্পনা আছে জাতীয় লিগের দল নিয়ে। অনূর্ধ্ব-১৯, একাডেমি, সব জেলা থেকে ক্রিকেটার বের করে আনতে চাই। মহিলা ক্রিকেটে জোর দিতে চাই। উপজাতিদের ফিটনেস যেহেতু সহজাত, ওদের থেকে ভালো ক্রিকেটার বের করে আনতে চাই।’