রোমারিওকে পাল্টা তোপ রোনালদোর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের বিশ্বকাপে শারীরিক প্রতিবন্ধীদের জন্য ৩২ হাজার টিকিট রাখার প্রতিশ্রুতি দিয়েছিল ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন (সিবিএফ)। কিন্তু রাখা হয়নি। এ জন্য সাবেক তারকা রোমারিও দুষছেন রোনালদোকে। বিশ্বকাপের সর্বোচ্চ গোলের মালিক রোনালদো আবার বিশ্বকাপ আয়োজক কমিটির সদস্য। তাই তাঁর দিকেই আঙুল ’৯৪ বিশ্বকাপের নায়ক রোমারিওর। কিন্তু সেই প্রতিশ্রুতি ভঙ্গের দায় নিতে রাজি নন রোনালদো। এ কারণে স্বদেশী রোমারিওর ওপর ভীষণ খেপেছেন। দুজনে আবারও জড়িয়ে পড়েছেন বাদানুবাদে।
রোমারিওকে পাল্টা তোপ রোনালদোর, ‘আমার সাধ্যের বাইরে যা, সেটির জন্য আবারও প্রকাশ্যে আমাকে দায়ী করা খুবই দুঃখজনক। এটা ঝোপ বুঝে কোপ মারা, নাকি অজ্ঞতা? আমি জানি না। আমাকে নিচে নামানোর জন্য সময় ও শক্তি অপচয় করার বদলে যদি তিনি (রোমারিও) গঠনমূলক কিছু করার চেষ্টা করলে আমরা সবাই লাভবান হব।’ এএফপি।