রোমারিওর চোখে মেসি-নেইমার
নেইমারের গুণমুগ্ধ ফুটবলসম্রাট পেলে। নেইমারের প্রশংসায় পঞ্চমুখ ব্রাজিলের আরেক গ্রেট রোমারিওও। তবে পেলের মতো ব্রাজিলের ১৯৯৪ বিশ্বকাপ জয়ের নায়কের চোখে এগিয়ে আছেন মেসি। তাঁর বিশ্লেষণ, নেইমার মেসির চেয়ে খুব একটা পিছিয়ে নেই।নেইমার ২০০৯ সালে সান্তোসের প্রথম দলে যোগ দেওয়ার পর থেকে প্রায়ই তুলনাটা হচ্ছে। তবে ব্রাজিলের এই তরুণ প্রতিভা বিভিন্ন সময়ে কিন্তু বলেছেন মেসি ভালো খেলোয়াড়। রোমারিও অবশ্য নেইমারের নিজস্ব মূল্যায়ন নিয়ে কোনো কথা বলেননি। তবে তাঁর এ নিয়ে কোনো সন্দেহ নেই, এই মুহূর্তে ব্রাজিলের সবচেয়ে প্রতিভাবান ফুটবলার নেইমার। ফরাসি ক্রীড়া দৈনিক লেকিপকে ব্রাজিলের সাংসদ বলছেন, ‘নেইমার ব্রাজিলের সেরা খেলোয়াড় এবং মেসির চেয়ে খুব বেশি পিছিয়ে নেই। মেসির অভিজ্ঞতা বেশি, শিরোপাও জিতেছে বেশি, নিশ্চিতভাবেই এসব তাকে এগিয়ে রাখছে।’প্রতিভা-দক্ষতায় মেসি-নেইমার যে একই মানের, এটা বোঝাতে চমকপ্রদ এক যুক্তিই দিয়েছেন রোমারিও, ‘যদি একই মানের দুটি দল গড়ে তার একটিতে মেসিকে এবং অন্যটিতে নেইমারকে নামিয়ে দেন, ফল হবে একই রকম—১০-১০।’ ওয়েবসাইট।