রোমারিওর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিল বিশ্বকাপটা ফুটবল-পাগল ব্রাজিলিয়ানদের জন্য নয়—ব্রাজিলের ১৯৯৪ বিশ্বকাপ জয়ের নায়ক রোমারিও ‘রেডে’ টেলিভিশনকে বলেছেন এমন কথাই। টিকিটের চড়া মূল্যই রোমারিওর মনে এই উপলব্ধি এনে দিয়েছে। ব্রাজিলে যারা ফুটবল নিয়ে বাঁচে, ফুটবল যাদের ঘুমে আর জাগরণে; এদের বেশির ভাগই নিম্নবিত্ত পরিবারের। চড়া দামে টিকিট কিনে বিশ্বকাপের ম্যাচ দেখতে তারা পারবে না বলেই মনে করেন ব্রাজিলের সাবেক স্ট্রাইকার। এএফপি।