রোলান্ডের জোড়া গোলে ফেনী সকারের জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত ম্যাচে করেছিলেন হ্যাটট্রিক। কাল হ্যাটট্রিক না পেলেও ফেনী সকারের জয়ে বড় ভূমিকা ছিল রোলান্ড ইকোচুকুর। নাইজেরিয়ান স্ট্রাইকারের জোড়া গোলে রহমতগঞ্জকে ২-১ ব্যবধানে হারাল ফেনীর দলটি। টুর্নামেন্টের দ্বিতীয় পর্বে এটি ফেনীর টানা দ্বিতীয় জয়।ফেনী স্টেডিয়ামে রোলান্ড প্রথম গোলটি করেন ৩৬ মিনিটে, ১৪ মিনিট পর দ্বিতীয়টি। ৭০ মিনিটে একটি গোল শোধ করে দেন রহমতগঞ্জের পাশবন মোল্লা। এই জয়ে ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার নবম স্থানে ফেনী। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রহমতগঞ্জ।আজকের খেলা: আরামবাগ-ব্রাদার্স (বিকেল ৫টা, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম)।