রোসেলের পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ পর্যন্ত পদত্যাগই করতে হলো সান্দ্রো রোসেলকে। গোল ডট কম ও মার্কা জানিয়েছে, কাল এক জরুরি সভার পর রোসেল বার্সেলোনার সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন। এই মৌসুম শেষেই নির্বাচন হবে। তার আগ পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করবেন বার্সার সহসভাপতি জোসেপ মারিয়া বার্তেমোউ।
নেইমারের দলবদল নিয়ে গত বেশ কিছুদিন ধরেই তোপের মুখে ছিলেন রোসেল। বার্সেলোনারই একজন সদস্য জর্দি কাসেস আদালতে মামলাও করেছিলেন তাঁর বিরুদ্ধে। কাসেসের অভিযোগ, নেইমারকে আনতে আনুষ্ঠানিকভাবে যা দেখানো হয়েছে , এর চেয়ে চার কোটি ইউরো বেশি খরচ করতে হয়েছে বার্সেলোনাকে। পরশু স্প্যানিশ বিচারক পাবলো রুজ শুনানি ডেকেছিলেন মামলার। রোসেল অবশ্য বরাবরই কোনো অস্বচ্ছতার অভিযোগ অস্বীকার করে আসছিলেন। কিন্তু এখন সরেই দাঁড়াতে হলো হুয়ান লাপোর্তার উত্তরসূরিকে। এএফপি।