রোহিত জেতালেন মুম্বাইকে
শেষ ওভারে ১৮ রান দরকার ছিল মুম্বাই ইন্ডিয়ানসের। ড্যান ক্রিস্টিয়ানের করা ওভারের প্রথম তিন বলে ৭ রান নিলেন জেমস ফ্র্যাঙ্কলিন। চতুর্থ বলে ছক্কা মারলেন রোহিত শর্মা। এরপর ২ রান নেওয়ার পর শেষ বলেও ছয়। ৫ উইকেটের অবিশ্বাস্য এক জয় পেয়ে গেল শচীন টেন্ডুলকার বিহীন মুম্বাই। ৫০ বলে ৫টি ছয় ও ৪ চারে ৭৩ রানের হার না মানা ইনিংস খেলে ম্যাচসেরা রোহিত শর্মাই। মাত্র ১২ রান দিয়ে ৩ উইকেট পেয়েছিলেন ডেকানের ডেল স্টেইন।টস জিতে ব্যাট করা ডেকান চার্জার্সকে ১৩৮ রানেই বেঁধে রেখেছিল মুম্বাই ইন্ডিয়ানস। ৪ ওভারে ২০ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন মুনাফ প্যাটেল। ৯ উইকেট হারানো ডেকানের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেছেন অধিনায়ক সাঙ্গাকারাই। তাঁর ২৪ বলের ইনিংসে ছিল ৪টি ছয় ও ২টি চার। ওয়েবসাইট।(সংশোধনী: ভুলবশত প্রথমে এই শিরোনামে ‘মুম্বাইয়ের’ পরিবর্তে ‘ডেকান’ লেখা হয়েছিল। এই ভুলের জন্য আমরা দুঃখিত।)