রোহিত শর্মার অন্যরকম মাইলফলক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোহিত শর্মা
রোহিত শর্মা

ওয়ানডে ক্যারিয়ারের শততম ম্যাচের মাইলফলকটা স্মরণীয় করে রাখতে পারেননি রোহিত শর্মা। গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে আউট হয়েছেন মাত্র ১ রান করে। ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ এই ম্যাচটির কথা হয়তো একসময় ভুলেই যাবেন। তবে রোহিত মনে রাখুন আর না রাখুন, ক্রিকেট বিশ্ব ঠিকই মনে রাখবে তাঁর এই মাইলফলকটি। ১০০টি ওয়ানডে খেলার পরও টেস্ট অভিষেক হয়নি এমন ক্রিকেটার যে তিনিই প্রথম।

২০০৭ সালের জুনে আয়ারল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল রোহিতের। তারপর ছয় বছর ধরে ভারতের ওয়ানডে দলের নিজের জায়গাটা প্রায় পাকাপোক্তই করে ফেলেছেন এই ডানহাতি ওপেনার। ১০০টি ওয়ানডের পাশাপাশি খেলে ফেলেছেন ৩৫টি টি-টোয়েন্টি। কিন্তু এখনো তাঁর পা পড়েনি টেস্ট অঙ্গনে। টেস্ট অভিষেকের জন্য ঘাম ঝড়াতে হয়েছিল সুরেশ রায়নাকেও। প্রথম আন্তর্জাতিক ম্যাচটি খেলার পাঁচ বছর পর ডাক পেয়েছিলেন টেস্ট দলে। ২০১০ সালে টেস্ট অভিষেকের আগে রায়না খেলেছিলেন ৯৮টি ওয়ানডে।

এখন দ্বিতীয় ক্রিকেটার হিসেবে রোহিতের এই অন্যরকম মাইলফলকটা স্পর্শ করে ফেলতে পারেন কাইরন পোলার্ড। টেস্ট না খেলা এই ক্রিকেটারদের তালিকায় তিনি আছেন দুই নম্বরে। ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডার খেলেছেন ৮৫টি ওয়ানডে। — টাইমস নিউজ নেটওয়ার্ক

টেস্ট অভিষেক না হওয়া সবচেয়ে বেশি ওয়ানডে খেলা ক্রিকেটাররা

রোহিত শর্মা (ভারত) - ১০০ ওয়ানডে

কাইরন পোলার্ড (ওয়েস্ট ইন্ডিজ) -৮৫ ওয়ানডে

জেমস হোপস (অস্ট্রেলিয়া) - ৮৪ ওয়ানডে

ইয়ান হার্ভে (অস্ট্রেলিয়া) - ৭৩ ওয়ানডে

ডেভিড হাসি (অস্ট্রেলিয়া) - ৬৯ ওয়ানডে

চামু চিবাম্বা (জিম্বাবুয়ে) - ৬৩ ওয়ানডে

দিনেশ মঙ্গিয়া (ভারত) - ৫৭ ওয়ানডে

ইউসুফ পাঠান (ভারত) - ৫৭ ওয়ানডে

নাথান ম্যাককালাম (নিউজিল্যান্ড) - ৫২ ওয়ানডে

বিক্রম  সোলাঙ্কি (ইংল্যান্ড) - ৫১ ওয়ানডে