রোহিতের কমিকস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয়রা ক্রিকেটপাগল। কেব্ল টেলিভিশন ও ভিডিও গেমসের যুগের আগে একসময় ভারতীয় শিশু-কিশোরেরা পাগল ছিল কমিকসেরও। ক্রিকেট ও কমিকস এই দুইয়ের মিশেলেই এবার নতুন সুপারহিরো নিয়ে হাজির হচ্ছেন রোহিত শর্মা। ভারতীয় ক্রিকেট তারকা পরিবেশ নিয়ে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যেই বাজারে আনছেন ‘হাইপার টাইগার’ নামের নতুন কমিকস। ভবিষ্যতের ভারতকে পটভূমি করে সৃষ্ট কমিকসে প্রধান চরিত্র গ্রিন টাইগার নামের এক রহস্যময় ক্রিকেটার। অতিপ্রাকৃত ক্ষমতার মালিক এই ক্রিকেটার তাঁর সঙ্গীদের নিয়ে পৃথিবীর প্রাকৃতিক ভারসাম্য রক্ষার চেষ্টা করবে। ভারতের গ্রাফিক ইন্ডিয়া ও যুক্তরাষ্ট্রভিত্তিক আইএসএম কমিক্স ও কর্নারস্টোন স্পোর্টের সঙ্গে মিলেই হাইপার টাইগার বের করছেন রোহিত। আগামী ১ ফেব্রুয়ারি থেকে অনলাইনে বিনা মূল্যেই পাওয়া যাবে কমিকসটি। রোহিতের ভক্তরা তাঁর ফেসবুক পেজেই পাবেন লিংক। দ্য হিন্দু।