রোহিতের ব্যাটে ডেকানের গুরুত্বপূর্ণ জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়ের জন্য শেষ দুই ওভারে প্রয়োজন ছিল ১৯ রান। ইরফান পাঠানের করা ইনিংসের ১৯তম ওভারে ডেকান চার্জার্স তুলে নিল ১৮ রান, রোহিত শর্মা একাই ১৬। রোহিতের ৩৮ বলে অপরাজিত ৬৮ ছাপিয়ে গেল মাহেলা জয়াবর্ধনের ৬২ বলে অপরাজিত ৯৩। কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ৫ বল বাকি থাকতে পাওয়া ৫ উইকেটের জয়ে সেমির দিকে আরেকটু এগিয়ে গেল ডেকান। ১৪ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নরা এখন চারে, সমান পয়েন্ট পেয়েও রান রেটে এগিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ও ডেয়ার ডেভিলস।প্রথম ৪৩ বলে ৩৫ রান করা জয়াবর্ধনে পরের ১৯ বলে করেন ৫৮ রান। দ্বিতীয় ও তৃতীয় উইকেটে সাঙ্গাকারা (৩৭ বলে ৫২) ও যুবরাজকে (২০) নিয়ে গড়েন ৮৬ রানের দুটি জুটি। ২০ ওভারে কিংস ইলেভেন করে ৩ উইকেটে ১৭৪। তৃতীয় উইকেটে তিরুমালসেটি সুমান (৩১ বলে ৪৩) ও রোহিতের ৪০ বলে ৬৬ রানের জুটি জয়ের দিকে এগিয়ে নেয় ডেকানকে। দলের জয়, সঙ্গে নিজে ১১ বলে ১৫ রান করে দুই ‘মার্শ’ ভাইয়ের লড়াইয়ে জয়ী ছোট ভাই মিচেল মার্শ। আট বছরের বড় ভাই পাঞ্জাবের শন মার্শ আউট হয়েছেন নিজের প্রথম বলেই। ওয়েবসাইট।