রয়েল বেঙ্গলের কাছে গ্ল্যাডিয়েটরসের হার
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় খেলায় আজ ঢাকা গ্ল্যাডিয়েটরসকে ১৯ রানে হারিয়েছে খুলনা রয়েল বেঙ্গল।টস জিতে প্রথমে ব্যাট করা খুলনা ৫ উইকেটে ১৭৫ রান সংগ্রহ করে। জবাবে ৭ উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করে ঢাকা।খুলনার জয়ের নায়ক আন্দ্রে রাসেল। ব্যাট-বল দুটিতেই দারুণ করেছেন ক্যারিবীয় এই অলরাউন্ডার। ব্যাট হাতে রাসেল অপরাজিত থাকেন ৩৭ রানে। আর বল হাতে নিয়ে ঢাকার ব্যাটিং অর্ডারে তাণ্ডব চালান তিনি। ৪ ওভার বল করে ৩৫ রান দিয়ে রাসেল শিকার করেন ৪ উইকেট। খুলনার হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন অধিনায়ক সাকিব আল হাসান। এ ছাড়া ডুয়াইন স্মিথ করেন ৩৭ রান।জয় পেতে প্রয়োজন ১৭৬ রান। টি-টোয়েন্টিতে লক্ষ্যটা বেশ কঠিন হলেও শুরুটা দুর্দান্তই হয়েছিল ঢাকা গ্ল্যাডিয়েটরসের। তবে তিন ওভারের ব্যবধানে তিনটি উইকেটের পতন ঘটায় বিপর্যয়ে পড়ে যায় ঢাকা। দলের বিপর্যয়ে হাল ধরেছিলেন ড্যারেন স্টিফেনস ও কাইরন পোলার্ড। কিন্তু তাঁদের সেই চেষ্টা শেষ পর্যন্ত কাজে আসেনি। সাজঘরে ফেরার আগে স্টিফেনস করেন ৩৮ রান। এক প্রান্ত আগলে রেখে ৩৯ রানে অপরাজিত থাকেন পোলার্ড।সংক্ষিপ্ত স্কোর:খুলনা রয়েল বেঙ্গল: ১৭৫/৫ (২০ ওভার)সাকিব ৪২, স্মিথ ৩৭, রাসেল ৩৭*আজহার মাহমুদ ২০/২ঢাকা গ্ল্যাডিয়েটরস: ১৫৬/৭ ( ২০ ওভার)স্টিফেনস ৩৮, পোলার্ড ৩৯*রাসেল ৩৫/৪টস: খুলনা রয়েল বেঙ্গল