রয়েসও ছিলেন!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মান পত্রপত্রিকাগুলো নিশ্চয়ই প্রথম পৃষ্ঠাতেই মারিও গোটশের ছবি দিয়ে খবর ছেপেছে। ক্লোসা-মুলার-ক্রুসরা যখন বলের গায়ে সঠিক ঠিকানা লিখতে পারছেন না, তখন এই ‘সুপার সাবে’র ছোঁয়াতেই ম্যাচজুড়ে অদেখা গোলের দেখা পেল জার্মানি। জার্মান ফুটবলে এখন তিনি ইতিহাস। ২৪ বছর পর ট্রফির খরা পূরণ করে গোটশেই তো এনে দিলেন জয়! লাখো সমর্থক জয়ের আনন্দে উদ্বেলিত। গোটশেরও নিশ্চয় আনন্দ আর ধরছে না। তবে ভুলে যাননি বন্ধু মার্কো রয়েসের কথা। বিশ্বকাপ শুরুর আগে চোটের কারণে দল থেকে বাদ পড়া এই রয়েসই ছিলেন জোয়াকিম লোর মূল অস্ত্র। এমন উৎসবের দিনে বন্ধুকে ভুলে থাকা তো নিষ্ঠুরতা! সে জন্যই বিশ্বকাপ জয়ের পর জার্মান নায়ক মারিও গোটশের হাতে রয়েসের জার্সি। হয়তো বলতে চেয়েছেন, বন্ধু তুমি পাশেই ছিলে। মেইল অনলাইন।