রয়েসয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচে এগিয়ে থাকা দল খেলোয়াড় বদলাতে গেলেই ব্যাপারটা চোখে পড়ে। মাঠে থাকা খেলোয়াড়টা বড্ড রয়েসয়ে মাঠ ছাড়েন। হঠাৎ করেই শামুকগতি ভর করে শরীরে, পারলে সবার সঙ্গে হাত মেলান। যতটা সম্ভব সময় নষ্ট করেন। তবে বদলি নামা খেলোয়াড়ের অতটা আলস্য থাকে না। খেলার সুযোগ পেয়ে টগবগিয়ে ছোটেন মাঠে। কিন্তু সার্জ অরিয়ের তো আর স্বাভাবিক নিয়মে চলার লোক নন। পরশু লঁরিয়ার মাঠে ২-১ গোলে এগিয়ে ছিল পিএসজি। ৭৩ মিনিটে টমাস মুনিয়েরকে উঠিয়ে নিতে চেয়েছিলেন উনাই এমেরি, বদলি হিসেবে নামার কথা অরিয়েরের। কিন্তু অরিয়ের মাঠে নামতে সময় নিলেন প্রায় ১০ মিনিট! গোড়ালির চোট নিয়েও ওই সময়টা মাঠে থাকতে হলো মুনিয়েরকে। ডেইলি মেইল।