প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সময়টা বড্ড খারাপ যাচ্ছিল। রজার ফেদেরারের উইম্বলডন শেষ হয়ে যায় দ্বিতীয় রাউন্ডেই। র্যাকেট বদলে ভাগ্য বদলানো যায় কি না দেখতে চেয়েছিলেন। সে জন্যই খেলতে শুরু করেছিলেন আগেরটার চেয়ে বড় র্যাকেটে। কিন্তু কাজ তো হলো না। নতুন র্যাকেট নিয়ে হামবুর্গে তা-ও সেমিফাইনাল পর্যন্ত উঠেছিলেন, স্টাডে তো হারলেন প্রথম ম্যাচেই। গত সপ্তাহে সিনসিনাটির কোয়ার্টার ফাইনালে হেরে যান চিরপ্রতিদ্বন্দ্বী নাদালের কাছে। নামতে নামতে এখন তিনি র্যাঙ্কিংয়ের সাতে। ফেদেরার তাই ইউএস ওপেনের আগে ফিরে যাচ্ছেন পুরোনো র্যাকেটেই। দেখা যাক, ভাগ্য কী লিখে রেখেছে! ওয়েবসাইট।