প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৩ ভালো যায়নি। নতুন বছরে তাই নিজেকে অনেকটা বদলাতে চাইছেন রজার ফেদেরার। এরই মধ্যে শৈশবের নায়ক স্টেফান এডবার্গকে কোচ করেছেন। এবার র্যাকেটও পাল্টে ফেলছেন। অস্ট্রেলিয়ান ওপেনে খেলবেন ৯৮ বর্গইঞ্চির নতুন উইলসন র্যাকেট দিয়ে। র্যাকেট নিয়ে এর আগেও পরীক্ষা-নিরীক্ষা করেছেন। এ বছর সুইস ও হামবুর্গ ওপেনে বড় র্যাকেট নিয়ে খেলেছেন। কিন্তু শিরোপা জিততে পারেননি। পরে ইউএস ওপেনে ফিরে যান ছোট র্যাকেটেই। নতুন বছরে আবারও হাতে তুলবেন বড় র্যাকেট। কিন্তু তাতে কি ভাগ্য বদলাবে? যদিও দাবি করছেন, এখনো গ্র্যান্ড স্লাম জয়ের ক্ষমতা তাঁর আছে। ওয়েবসাইট।