র্যাঙ্কিংয়ে উন্নতি সিদ্দিকুরের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এশিয়ান অর্ডার অব মেরিটে পেছালেও গলফের বিশ্ব র্যাঙ্কিংয়ে এগিয়েছেন সিদ্দিকুর রহমান। সর্বশেষ প্রকাশিত পিজিএ র্যাঙ্কিংয়ে বাংলাদেশের সেরা গলফারের অবস্থান ১৩৮। আগের সপ্তাহের চেয়ে ছয় ধাপ উন্নতি হয়েছে জাপানের এশিয়া প্যাসিফিক প্যানাসনিক ওপেনে ২৪তম হওয়া সিদ্দিকুরের। যদিও মোট বার্ষিক আয়ের ভিত্তিতে করা অর্ডার অব মেরিটে দুই থেকে চারে নেমে গেছেন। পিছিয়েছেন এত দিন এক নম্বরে থাকা শিবশংকর চৌরাশিয়াও। ভারতীয় এই গলফারকে পেছনে ফেলেছেন প্যানাসনিক ওপেনজয়ী জাপানের তেৎসুজি হিরাতসুকা।