র‌্যাঙ্কিংয়ে এগোলেন সানিয়া মির্জা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র্যাঙ্কিংয়ে এক লাফে ১৭ ধাপ ওপরে উঠলেন সানিয়া মির্জা। গত সপ্তাহে চার্লস্টনে ডব্লিউটিএ ট্যুরে কোয়ার্টারে ওঠা সানিয়ার র্যাঙ্কিং এখন ৭৩। রাশিয়ান এলেনা ভেসনিনাকে নিয়ে ওই টুর্নামেন্টের ডাবলস জেতা এই ভারতীয় এগিয়েছেন ডাবলস র্যাঙ্কিংয়েও। চার ধাপ এগিয়ে এখন তিনি ২৯ নম্বরে। সিঙ্গেলসে শীর্ষস্থান ধরে রেখেছেন ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকি। ওয়েবসাইট।