র‌্যাঙ্কিংয়ে পিছিয়েই আছেন শ্যুটাররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দোহায় এশিয়ান শ্যুটিং চ্যাম্পিয়নশিপ শেষে শ্যুটারদের সর্বশেষ এশিয়ান র‌্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে। তাতে দেখা যায় বাংলাদেশের সবচেয়ে সম্ভাবনাময় ইভেন্ট মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে ১৬৬ জনের মধ্যে শারমিন আক্তার (রত্না) ৩৯তম, সাদিয়া সুলতানা ৪২, তৃপ্তি দত্ত ৪৮ ও শারমিন আক্তার ষষ্ঠ স্থানে আছেন।ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেলে আসিফ হোসেন ১৩৭ জনে ৫৪, আবদুল্লাহেল বাকি ৪৫, তৌফিক শাহরিয়ার ৯৯। পুরুষ ৫০ মিটার রাইফেল প্রোনে তৌফিক শাহরিয়ার ৫৩ জনে ১৩তম, রমজান আলী ৩৫, থ্রি পজিশনে তৌফিক শাহরিয়ার ৫৫ জনে ২০, রমজান ৩৬তম। মেয়েদের এয়ার পিস্তলে ১৩১ জনে ৯২তম স্থানে আছেন আরমিন আশা।