প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩৭ বছর পর পূর্ব ইউরোপ ফিরে পেল এটিপি র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান। পূর্ব ইউরোপের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে সার্বিয়ান নোভাক জোকোভিচ পুরুষ এককের এক নম্বর হলেন। এর আগে এই অঞ্চল থেকে এক নম্বর হয়েছিলেন রোমানিয়ান ইলি নাসতাসে। টেনিস ইতিহাসে প্রথম এক নম্বরও এই রোমানিয়ান। র্যাঙ্কিং পদ্ধতি অবশ্য শুরুই হয়েছে ১৯৭৩ সালে। সে বছরের ২৩ আগস্ট থেকে পরের বছরের ৩ জুন পর্যন্ত ৪০ সপ্তাহ এক নম্বর ছিলেন নাসতাসে। দেশ হিসেবে সবচেয়ে বেশি এক নম্বর পেয়েছে যুক্তরাষ্ট্র। সংখ্যাটা ছয়—কনর্স, ম্যাকেনরো, কুরিয়ার, সাম্প্রাস, আগাসি ও রডিক। তিনজন করে এক নম্বর পেয়েছে তিনটি দেশ—অস্ট্রেলিয়া, স্পেন ও সুইডেন। রাশিয়া পেয়েছে দুজন। রোমানিয়া ছাড়া অস্ট্রিয়া, ব্রাজিল, চিলি, চেকোস্লোভাকিয়া, জার্মানি, রোমানিয়া, সার্বিয়া ও সুইজারল্যান্ডের একজন র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন।