র‌্যাঙ্কিংয়েও এগিয়েছে জাম্বিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফ্রিকা জয়ের পুরস্কার পেল জাম্বিয়া। কাল ঘোষিত ফিফা র‌্যাঙ্কিংয়ে ২৮ ধাপ এগিয়েছে দেশটি। ১১ বছরের মধ্যে প্রথমবারের মতো চলে এসেছে সেরা পঞ্চাশে। ‘কপার বুলেট’রা এখন বিশ্বের ৪৩তম ফুটবল শক্তি। ফাইনালটা জিততে না পারলেও তিন ধাপ এগিয়েছে আইভরি কোস্ট। পুরো আফ্রিকান কাপ অব নেশনসে একটিও গোল না খাওয়া ‘হাতি’রাই র‌্যাঙ্কিংয়ে আফ্রিকা-সেরা। ১৫ নম্বরে আছে দ্রগবাদের দল। ওয়েবসাইট।তৃতীয় হওয়া মালি (৪৪) এগিয়েছে ২৫ ধাপ। অনেকটাই এগিয়েছে বিস্ময়করভাবে কোয়ার্টার ফাইনালে ওঠা দুই স্বাগতিক গ্যাবন ও ইকুয়েটরিয়াল গিনি। গ্যাবন (৪৫) ৪৬ ধাপ ও ইকুয়েটরিয়াল গিনির (১১০) উন্নতি হয়েছে ৪১ ধাপ। স্পেন যথারীতি এক নম্বরে। পরিবর্তন এসেছে দুইয়ে। হল্যান্ডকে তিনে ঠেলে দিয়ে জার্মানি উঠে এসেছে দুইয়ে। এক ধাপ করে পিছিয়েছে ব্রাজিল (৭) ও আর্জেন্টিনা (১১)।গত এক মাসে কোনো ম্যাচ না খেললেও উন্নতি হয়েছে বাংলাদেশের। এক ধাপ এগোনো বাংলাদেশের র‌্যাঙ্কিং এখন ১৫৭।