র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে দৃষ্টি ইংল্যান্ডের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ানডে ক্রিকেটে খুব একটা ভালো পারফরমেন্স না দেখাতে পারলেও টেস্ট ক্রিকেটে ধারাবাহিক সাফল্য অব্যাহত আছে ইংল্যান্ডের। গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক অ্যাশেজ জয়ের পর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম টেস্টেও তারা পেয়েছে ১৪ রানের এক অবিশ্বাস্য জয়। আর এবার ইংলিশদের দৃষ্টি আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানটির দিকে।১২৮ পয়েন্ট নিয়ে টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে আছে বিশ্বকাপজয়ী ভারত। দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার সঙ্গে ইংল্যান্ডের পয়েন্ট ব্যবধান মাত্র ২। শ্রীলঙ্কার বিপক্ষে বাকি দুইটি টেস্ট জিতলেই তারা চলে যাবে দ্বিতীয় স্থানে। আর স্ট্রাউস বাহিনী যদি সত্যিই এ জয়যাত্রা অব্যাহত রাখতে পারে তাহলে তিন বছরেরও বেশি সময় পর তারা নিশ্চিত করতে পারবে এই দুই নম্বর অবস্থানটা।ইংল্যান্ডের কার্ডিফ টেস্ট জয়ের মূল কারিগর ক্রিস ট্রেমলেট, জোনাথন ট্রট ও ইয়ান বেল পেয়েছেন ক্যারিয়ারের সেরা র‌্যাঙ্কিংয়ের স্বীকৃতি। ২০৩ রানের অসাধারণ এক ইনিংস খেলে ট্রট পৌঁছেছেন টেস্ট ব্যাটসম্যান র্যাঙ্কিংয়ের তৃতীয় স্থানে। ৭০৮ পয়েন্ট নিয়ে ইয়ান বেল আছেন ১৮তম অবস্থানে। টেস্ট বোলার র্যাঙ্কিংয়ের ২৮তম অবস্থানে উঠে এসেছেন ফাস্ট বোলার ক্রিস ট্রেমলেট। আর কার্ডিফ টেস্টে দুই ইনিংস মিলিয়ে সাতটি উইকেট নিয়ে দ্বিতীয় স্থানটি আরও সংহত করেছেন অফস্পিনার গ্রায়েম সোয়ান। পিটিআই।