র্যাপার ডেম্পসি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপ তো থেমে যাবে। তারপর কী করবেন? ‘কেন, গান গাইব!’ যুক্তরাষ্ট্র ফুটবল দলের অধিনায়ক ক্লিন্ট ডেম্পসির এমন উত্তরে মোটেও আশ্চর্য হবেন না। র্যাপার হিসেবে তাঁর ভালোই সুনাম। ২০০৬ বিশ্বকাপের আগেই ‘ডোন্ট ট্রেড’ শিরোনামে বাজারে এসেছিল তাঁর গান। এবার সেটির সিক্যুয়াল হিসেবেই ১৩টি র্যাপের সমন্বয়ে দ্য রিডাক্স নামের অ্যালবামটি বাজারে আসবে। অ্যালবামের সব কাজ মোটামুটি গোছানোই আছে জানালেন, ‘মজার ছলেই গানগুলো করা।’ তবে আপাতত প্রতিপক্ষ দলের জালে বল পাঠানোতেই মনোযোগ দিচ্ছেন। বিশ্বকাপ শেষেই কোমর বেঁধে অ্যালবামের কাজে নামবেন যুক্তরাষ্ট্র দলের এই র্যাপার ফুটবলার। ওয়েবসাইট।