বরাবরই র্যাপিড দাবার জুনিয়র বিভাগে সাফল্য পেয়ে আসছে ফাহাদ রহমান। এবার উন্মুক্ত র্যাপিড দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন হলো দেশের সর্বকনিষ্ঠ ফিদে মাস্টার। চ্যাম্পিয়ন হওয়ার পথে ফাহাদ হারিয়েছে আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন আহমেদকে (সাগর), ফিদে মাস্টার রেজাউল ও জাভেদকে। ফাহাদ ৯ খেলায় পেয়েছে সাড়ে আট পয়েন্ট। আট পয়েন্ট নিয়ে মিনহাজউদ্দিন আহমেদ রানারআপ।