ল-র জায়গায় ভেনুটো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ট্রেলিয়ার টেস্ট খেলেননি। ওয়ানডেই খেলেছেন মাত্র নয়টি। তবে মাইকেল ডি ভেনুটোর প্রথম শ্রেণীর ক্রিকেটের অভিজ্ঞতা বেশ সমৃদ্ধ। আর সেটিকেই কাজে লাগাতে চলেছে অস্ট্রেলিয়া। আসন্ন ভারত সফরের আগে অস্ট্রেলিয়ার ব্যাটিং কোচ করা হয়েছে ৩৯ বছর বয়সী এই সাবেক ক্রিকেটারকে। ২২ ফেব্রুয়ারি চেন্নাই টেস্ট দিয়ে শুরু হবে অস্ট্রেলিয়ার চার টেস্টের ভারত সফর। ভেনুটো এর আগে ছিলেন বিগ ব্যাশের দল তাসমানিয়ান টাইগার্স ও হোবার্ট হারিকেনের সহকারী কোচ। এএফপি।