লং জাম্পের রানি ব্রিটনি রিজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেয়েদের লং জাম্পে সোনা জিতলেন যুক্তরাষ্ট্রের ব্রিটনি রিজ। বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত এই ইভেন্টে সোনা জিততে অবশ্য রিজকে খুব একটা বেগ পেতে হয়নি। মাত্র দুটি আইনানুগ লাফই তাঁকে এনে দিয়েছে সোনার পদক। এ দুটি লাফের একটিতে রিজ অতিক্রম করেছিলেন ৭.১২ মিটার দূরত্ব। ৭.০৭ মিটার দূরত্ব অতিক্রম করে এই ইভেন্টে রুপা জিতেছেন রাশিয়ার এলেনা সকোলোভা। যুক্তরাষ্ট্রের জ্যানে ডিলোচ এই ইভেন্টে ছিনিয়ে নিয়েছেন ব্রোঞ্জ পদক। তবে ব্রোঞ্জ জিততে তাঁকে তীব্র লড়াই করতে হয়েছে লাটভিয়ার ইনেতা র্যাদেভিচার সঙ্গে। র্যাদেভিচার সঙ্গে ডিলোচের অতিক্রম্য দূরত্বের ব্যবধান মাত্র ১ সেন্টিমিটার। রয়টার্স।