হোবার্ট টেস্টে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার সংগৃহীত ৪৫০ রানের জবাব দিতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে শ্রীলঙ্কা। স্কোরবোর্ডে ৮৭ রান তুলতেই প্যাভিলিয়নে ফিরেছেন কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, দ্বিমুথ করুণারত্নে এবং থিলান সামারাবীরা। ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন তিলকরত্নে দিলশান। তিনি দিন শেষে অপরাজিত ৫০ রান নিয়ে।অস্ট্রেলিয়ার পক্ষে বেন হিলফেনহস, পিটার সিডল, নাথান লায়ন এবং শেন ওয়াটসন—প্রত্যেকেই একটি করে উইকেট দখল করেছেন। এর আগে, মাইক হাসির অনবদ্য সেঞ্চুরি, মাইকেল ক্লার্ক, ফিলিপ হিউজেস, ডেভিড ওয়ার্নার ও ম্যাথু ওয়েডের ফিফটিতে হোবার্ট টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটে ৪৫০ রান করে ইনিংস ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। হাসি এই মৌসুমে নিজের দারুণ ফর্ম বজায় রেখে করেছেন ১১৫ রান। ওয়ার্নার ৫৭, হিউজেস ৮৬, ক্লার্ক ৭৪ ও ওয়েড ৬৮ রান করেন। লংকানদের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট তুলে নিয়েছেন বামহাতি পেসার চানাকা ওয়েলে গেদারা। একটি উইকেট দখল করেছেন শামিন্দা এরাঙ্গা। সূত্র: রয়টার্স।