প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেল স্টেইনের বলে পুল, হাওয়ায় ভেসে বল স্কয়ার লেগ বাউন্ডারি পার হতেই প্রায় ভুলে যাওয়া এক স্বাদ পেলেন ভিভিএস লক্ষ্মণ। টেস্ট ক্রিকেটে সর্বশেষ ছয় মেরেছিলেন ২০০৫ সালের মার্চে, কলকাতায় দানিশ কানেরিয়ার বলে। টেস্টে লক্ষ্মণের ছয় এখন ৫টি। প্রথম ছয় মেরেছিলেন, ২৩তম টেস্টে এসে, ২৫তম টেস্টে দ্বিতীয়টি। পরের দুটি ৪৫তম ও ৬৩তম টেস্টে। দীর্ঘতম বিরতির পর পঞ্চমটি পেলেন ১১৯তম টেস্টে। কালকের ছয়ে ছড়িয়ে গেলেন সাবেক ইংল্যান্ড ওপেনার মাইক আথারটনকে (৪)। বিশ্বাস করুন আর না-ই করুন, টেস্টে ৭ হাজারের বেশি রান করেছেন এমন ব্যাটসম্যানদের মধ্যে এই দুজনের চেয়েও কম ছক্কা আছে আরও একজনের। অবাক করতে পারে এই নামটিও। টেস্টে ডেভিড বুনের ছয় মাত্র দুটি, অথচ ‘তাসমানিয়ার টাইগার’ পরিচিত ছিলেন কিন্তু মারমুখী ব্যাটসম্যান হিসেবেই!