প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিস্টিয়ানো রোনালদো পারেননি বেশ কিছু সুযোগ েপয়ে। বারে লেগে ফিরেছিল আন্দ্রেয়া পিরলোর শট। ওয়েইন রুনির শট উড়ে গেছে ক্রসবারে বাতাস লাগিয়ে। পারেননি লিওনেল মেসি, নেইমার, আরিয়েন রোবেনরা। এবারের বিশ্বকাপে ফ্রি-কিক থেকে সরাসরি গোল প্রথম করলেন কিনা এমন একজন, আন্তর্জাতিক ম্যাচে যিনি গোলই করেননি আগে কখনো! েগাল প্লাবনের বিশ্বকাপ সরাসরি ফ্রি-কিক থেকে গোল দেখল ২৫ নম্বর ম্যাচে এসে। ফ্রান্সের বিপক্ষে ৫ গোল হজম করার পর নিচু ফ্রি-কিকে একটি গোল ফিরিয়ে দিলেন সুইজারল্যান্ডের ব্লেরিম জেমাইলি।