প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীলঙ্কার মাটিতে টেস্ট জয়ের রেকর্ড করল অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কা সফরে এসে সবচেয়ে বেশি জয়ের রেকর্ডটি এখন তাদেরই। কাল গল টেস্টে পাওয়া ১২৫ রানের জয়টি ছিল শ্রীলঙ্কায় তাদের সপ্তম জয়। মাত্র ১২ ম্যাচেই এসেছে এই সাতটি জয়, যার একটি আবার পাকিস্তানের বিপক্ষে। ২০০২ সালে ম্যাচটির নিরপেক্ষ ভেন্যু ছিল শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়া পেছনে ফেলেছে পাকিস্তানের রেকর্ডকেই। পাকিস্তান এখানে ১৬ ম্যাচ খেলে জিতেছে ৬টি ম্যাচ। এরপর আছে ভারতের নাম, ১৮ ম্যাচে মাত্র ৪টিতে জিতেছে তারা। তিনটি করে ম্যাচ জিতেছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকা জিতেছে ২টি ম্যাচ। জিম্বাবুয়ে ৭টি, বাংলাদেশ ৮টি ও ওয়েস্ট ইন্ডিজ ৯টি ম্যাচ খেলে এখনো লঙ্কা-জয় করতে পারেনি।