লঙ্কান ক্রিকেটে নতুন প্রশাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন উপালি ধর্মদাসা। নির্বাচন থেকে শেষ মুহূর্তে ফেবারিট প্রার্থী থিলাঙ্গা সুমাথিপালা নাম প্রত্যাহার করে নিলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন উপালি ধর্মদাসা। রাজনৈতিক চাপের মুখেই নির্বাচন থেকে সুমাথিপালা ও তাঁর অনুসারীরা সরে দাঁড়িয়েছেন বলে অভিযোগ। আইসিসির নির্দেশনা মেনে যে উদ্দেশ্যে সাত বছর পর এসএলসির এই নির্বাচন, সেটি এতে ব্যাহত হয়েছে বলে মনে করা হচ্ছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় এসএলসির সচিব ও কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন নিশান্থা রানাতুঙ্গা ও নুসকি মোহাম্মদ। এএফপি।