লঙ্কান প্রিমিয়ার লিগে ১২ ভারতীয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টি লিগের জনপ্রিয়তা ভারতের সীমানা ছাড়িয়ে এবার ছড়িয়ে পড়েছে শ্রীলঙ্কাতেও। আগামী জুলাই মাস থেকে শুরু হতে যাওয়া এই লিগের প্রথম আসরেই ১২ জন ভারতীয় ক্রিকেটার এরই মধ্যে নাম লিখিয়েছেন বলে খবর প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া।‘islandcricket.com’ ওয়েবসাইটের বরাত দিয়ে তারা জানিয়েছে যে জাতীয় দলের মুনাফ প্যাটেল, দিনেশ কার্তিক, ইরফান পাঠান, রবিচন্দ্রন অশ্বিনসহ মোট ১২ জন ভারতীয় ক্রিকেটার শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছেন। তালিকায় মনোজ তিওয়ারি, মনীশ পাণ্ডে, পল ভলথাটি, রবীন্দ্র জাদেজা, সৌরভ তিওয়ারি, উমেশ যাদব ও বিনয় কুমারের নামও উল্লেখ করেছে ওয়েবসাইটটি।শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগে প্রবীণ কুমারের অন্তর্ভুক্তিটা অনেককেই অবাক করেছে। কনুইয়ের ইনজুরির জন্য অল্পের জন্য বিশ্বকাপ দলে সুযোগ পাননি এই বোলার। এবার আগামী ওয়েস্ট ইন্ডিজ সফরে দলে সুযোগ পেয়েছেন তিনি। এখন তিনি কোনটাকে বেশি প্রাধান্য দেবেন, সেটাই দেখার বিষয়। ফাস্ট বোলার মুনাফ প্যাটেল ও অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনও আছেন এই তালিকায়।