প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহেলা জয়াবর্ধনে নেই, নেই থিলান সামারাবীরা। আগে থেকেই ছিলেন না মাইকেল ভ্যানডর্ট। বাংলাদেশ কি স্বস্তি পাচ্ছে? বাংলাদেশের বিপক্ষে টেস্টে এই তিনজনই যে ৫৫-এর ওপরে গড়ে করেছেন পাঁচ শর বেশি রান। বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ রান করা সেরা ১০ ব্যাটসম্যানের তালিকায় আছেন এরা। মুশফিকদের তবুও শান্তি নেই। এখনো যে আছেন কুমার সাঙ্গাকারা ও তিলকরত্নে দিলশান। বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে বেশি রান যে করেছেন সাঙ্গাকারাই। সাবেক লঙ্কান অধিনায়ক ১১ টেস্টে ৭৩ গড়ে ৮৭৬ রান করেছেন, যার মধ্যে আছে অপরাজিত দুটি ডাবল সেঞ্চুরিও। অন্যদিকে দিলশান আছেন তালিকার চারে (৭৭১ রান, গড় ৭৭.১০)। ৮৬০ রান নিয়ে দুইয়ে আছেন জয়াবর্ধনে। সামারাবীরা (৬০০) ও ভ্যানডর্ট (৫৬৫) আছেন আট ও নয়ে।