লঙ্কানদের চুক্তির অচলাবস্থা কাটছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ড সফরের আগে চুক্তি বিতর্কে আরেকবার উত্তপ্ত হওয়ার শঙ্কায় ছিল শ্রীলঙ্কার ক্রিকেট। বোর্ডের পোশাক বাদ দিয়ে গত পরশু নিজেদের পোশাকে অনুশীলনে এসেছিলেন সাঙ্গাকারা-জয়াবর্ধনেরা। এ জন্যই বুঝি দ্রুত উদ্যোগী হয়ে সমাধানের পথে এগোল বোর্ড। শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) মনোনীত কমিটির সঙ্গে আলোচনার পর চুক্তিতে সই করতে রাজি হয়েছেন ক্রিকেটাররা। নির্ধারিত হয়েছে, আইসিসি ও এসিসি টুর্নামেন্টগুলোতে অংশগ্রহণ ফির ১০ শতাংশ পাবেন তাঁরা।
ক্রিকেটারদের দাবি ছিল ২০ শতাংশ। ২০০৩ সালে বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে খেলোয়াড়দের অংশগ্রহণ ফি পাওয়ার শর্ত অন্তর্ভুক্ত হওয়ার পর থেকে ২০১২ সাল পর্যন্ত ফির ২৫ শতাংশ করে পেয়েছেন লঙ্কান ক্রিকেটাররা। এর পর থেকে প্রতিবছরই এটা নিয়ে ঝামেলা হচ্ছে। এ জন্য এবার ১০ শতাংশ নির্ধারণ করা হয়েছে আগামী পাঁচ বছরের জন্য। ক্রিকেটাররা ২০ শতাংশ দাবি করার পর এসএলসি প্রস্তাব করেছিল ৬ শতাংশ। পরে ক্রিকেটাররা ১২ শতাংশে নেমে আসেন। শেষমেশ ১০ শতাংশে দফা হলো। সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অবশ্য সেটা পাবেন না ক্রিকেটাররা। শিরোপা জয়ের জন্য আগেই ১৫ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছে এসএলসি, যা অংশগ্রহণ ফির ১৬.৫ শতাংশ। ওয়েবসাইট।