লঙ্কানদের সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে ফিরে বীরের সংবর্ধনা পেল শ্রীলঙ্কা ক্রিকেট দল। ঢাকা থেকে এশিয়া কাপ জিতে কাল কলম্বো পৌঁছেছে অ্যাঞ্জেলো ম্যাথুসের দল। বিমানবন্দর থেকে খোলা বাসে চেপে শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) সদর দপ্তরে যাওয়া ক্রিকেটারদের স্বাগত জানাতে পথের দুই পাশে হাজার হাজার ভক্ত ভিড় করে। খেলোয়াড়েরা একটু অবাকই হয়েছেন এত মানুষ দেখে। তাঁরা অবাক তো হবেনই, দক্ষিণ এশিয়ার অন্য তিন দেশের তুলনায় শ্রীলঙ্কার ক্রিকেট-ভক্তরা যে একটু কম উৎসাহী বলেই পরিচিত। অনেক দিনের অপেক্ষার অবসান হওয়াতেই হয়তো এই আগ্রহ-উদ্দীপনা। বড় কোনো আসরের ফাইনালে হারাটা অভ্যাস বানিয়ে ফেলার অবসান তো হলো এশিয়া কাপ জয়েই। ওয়েবসাইট।