লঙ্কার যুবাদের দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেঞ্চুরি পাননি কেউ। তবে রান পেয়েছেন ব্যাট করতে নামা সবাই। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে প্রথম যুব টেস্টের প্রথম দিনেই তাই রান-পাহাড়ের পথে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল।মিরপুরে টস জিতে ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কার উদ্বোধনী জুটি তোলে ৭৭। অধিনায়ক ও উইকেটকিপার-ব্যাটসম্যান কুশল মেন্ডিস ৮ চার ও ১ ছয়ে ৪৬ করেছেন ৫৬ বলে। অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেটে ভানুকা ও অনুরাধার জুটি ৮০ রানের। ১১৫ বলে ৮২ করে অপরাজিত মিনোদ ভানুকা। বাংলাদেশের লেগস্পিনার জুবায়ের ওভারপ্রতি পাঁচের বেশি রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট।শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯: ৯০ ওভারে ৩৩১/৫ (কুশল ৪৬, ডুমিন্ডু ৩৬, কুলাসেকারা ৩৬, বীরাক্কডি ৫৯, ডেভিন্ডা ৩৬, ভানুকা ৮২*, অনুরাধা ২৫*; জুবায়ের ৩/১১৭, মেহেদি ২/৩৯)।