লঙ্কার ৭০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কায় ক্রিকেট আর বৃষ্টির সম্পর্ক বরাবরই খুব ‘ভালো’। ক্রিকেটের পিছু ছাড়েই না বৃষ্টি। কাল হাম্বানটোটায় নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচেও যেমন হানা দিল। তবে পরিসংখ্যানে ঠিকই থেকে যাবে ম্যাচটি। আর রেকর্ড বইয়েও ম্যাচটি আলাদা একটা জায়গা পাচ্ছে। এই বৃষ্টিবিঘ্নিত ম্যাচটিই যে ছিল শ্রীলঙ্কার ৭০০তম ওয়ানডে! শ্রীলঙ্কার চেয়ে দুটি ম্যাচ বেশি খেলেছে ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজেই পাকিস্তান খেলেছে ৮০০তম ম্যাচ (৮০৪)। ৮২৫টি ওয়ানডে খেলেছে অস্ট্রেলিয়া আর সবচেয়ে বেশি ৮৩৮ ওয়ানডে খেলেছে ভারত। ম্যাচ সংখ্যায় শ্রীলঙ্কার পেছনে সবচেয়ে কাছাকাছি থাকা নিউজিল্যান্ড খেলেছে ৬৪৬ ম্যাচ, ইংল্যান্ড ৬০৮টি। ৫০০ ম্যাচ খেলার অপেক্ষায় দক্ষিণ আফ্রিকা (৪৯৮), জিম্বাবুয়ে ৪২১ আর বাংলাদেশ খেলেছে ২৭৬টি। আইসিসির সহযোগী দেশগুলোর মধ্যে ১০০-র বেশি খেলেছে শুধু কেনিয়া, ১৫২টি।