লঙ্কায় বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০টি সফর, ৩৪ ম্যাচ, একটি জয়। এই হলো শ্রীলঙ্কায় বাংলাদেশ ক্রিকেট দলের বিবর্ণ পরিসংখ্যান। একমাত্র জয়টাও এসেছে ক্রিকেট আনাড়ি হংকংয়ের বিপক্ষে ২০০৪ সালে এশিয়া কাপে। দেশের বাইরে বাংলাদেশ সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে শ্রীলঙ্কাতেই। এই ৩৪ ম্যাচের মধ্যে ৮টি টেস্ট, ২৪টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি। দেশের বাইরে বাংলাদেশ এখনো কোনো ম্যাচ জেতেনি তিনটি দেশে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতে। সবচেয়ে বেশি ১২ ম্যাচ জিতেছে জিম্বাবুয়েতে। সব মিলিয়ে দেশের বাইরে ২০৪ ম্যাচে বাংলাদেশের জয় সাকল্যে ৪০টি।