লজ্জা পাচ্ছেন মন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিদিনই শোনা যাচ্ছে নতুন নতুন নাম, বেরিয়ে আসছে নিত্যনতুন কাহিনি। উপলব্ধি হচ্ছে কতটা ডালপালা ছড়িয়েছে স্পট ফিক্সিং, আর শেকড় কতটা গভীরে। এসব দেখে-শুনে ‘লজ্জায় মাথা কাটা’ যাচ্ছে জিতেন্দ্র সিংয়ের। ‘বিব্রত’ ভারতের ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন, গড়াপেটা প্রতিরোধে নতুন একটি আইনের খসড়া তৈরির কাজ চলছে।ম্যাচ পাতানো, স্পট ফিক্সিংয়ের জন্য আইন আছে এখনো। তবে ক্রীড়ামন্ত্রী চান আরও শক্ত ও কার্যকর আইন। সিএনএন-আইবিএনকে দেওয়া সাক্ষাৎকারে ৪১ বছর বয়সী এই মন্ত্রী জানিয়েছেন, নতুন আইনের কাজ এগিয়ে চলছে, ‘এটা খুবই লজ্জাজনক। একজন তরুণ হিসেবে, ক্রীড়াপ্রেমী হিসেবে, দেশের ক্রীড়ামন্ত্রী হিসেবে লজ্জায় আমার মাথা কাটা গেছে। এ জন্যই কড়া একটি আইন থাকা দরকার, যাতে এ ধরনের কিছু আর না ঘটে। শুধু ক্রিকেটের জন্য নয়, সব খেলার জন্যই। ক্রিকেটের ব্যাপার ফাঁস হয়েছে বলে আমরা আলোচনা করছি, কিন্তু অন্য খেলায়ও এমন কিছু ঘটে থাকতে পারে। দমনমূলক কিছু থাকা তাই খুবই প্রয়োজন।’আইন তৈরিতে সংশ্লিষ্ট সব ক্ষেত্রের সহায়তা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জিতেন্দ্র সিং, ‘আমাদের সবচেয়ে বড় অর্জন হলো আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আইনের খসড়া তৈরিতে সহায়তা করছে। প্রথমবারের মতো একজন ক্রীড়াবিদকে এখানে রাখা হয়েছে, ক্রীড়া আইন নিয়ে কাজ করে এমন আইনজীবীকে রাখা হয়েছে। খসড়া শেষ করার জন্য ৩০ জুন পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে।’ ওয়েবসাইট।স্পট ফিক্সিংয়ের ধাক্কা সামলে পরশু আইপিএলের ‘এলিমিনেটর’ জিতেছে রাজস্থান রয়্যালস। অধিনায়ক রাহুল দ্রাবিড় শুনিয়েছেন ধাক্কা সামলানোর কাহিনি। মাঠ-মাঠের বাইরে যিনি শুদ্ধতার প্রতীক, সেই দ্রাবিড় যথেষ্টই আঘাত পেয়েছেন সতীর্থদের এমন কাণ্ডে, ‘আবেগ অনেকভাবেই ধরা দিয়েছে—দুঃখ, হতাশা, রাগ। মিথ্যা বলব না, সময়টা আমাদের জন্য ছিল ভীষণ কঠিন। দলের জন্য ছিল বড় আঘাত। এমন পরিস্থিতির অভিজ্ঞতা আগে কখনো হয়নি। অসহায়ও লেগেছে। তবে ছেলেরা দারুণভাবে এগিয়ে এসেছে, আবেগ ভাগাভাগি করেছে এবং মাঠে দারুণ লড়েছে।’